সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

ডেইলি সিলেট ডেস্ক ::

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন বুবলী।
বুবলী বলেন, ‘এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি।’ পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও কস্টিউম টিমসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ এই যাত্রায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। বিশেষ করে দর্শকদের ভালোবাসা ও উৎসাহই তাকে আরও ভালো কাজ করার শক্তি জুগিয়েছে।

নিজের বার্তায় অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার তার কাছে শুধু একটি অর্জন নয়, বরং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। সামনে নতুন নতুন গল্প, ভিন্নধর্মী চরিত্র এবং আরও সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: