সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৪৪ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আল্লু আর্জুন কেন কেঁদেছিলেন শ্রীদেবীর বিয়ের দিন

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্বজুড়ে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে বক্স অফিসে ঝড় তোলা দক্ষিণী মেগাস্টার আল্লু আর্জুনের স্টাইলিশ অভিনয়ে মুগ্ধ কোটি কোটি অনুরাগী। তার প্রতি ক্র্যাশ হাজারো অগণিত ভক্তের। তবে স্টাইল এই আইকন কার প্রতি ক্র্যাশ খেতেন, তা নিয়ে কৌতূহল কমতি ছিল না। এবার জানা গেল আসল কাহিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ড্যাশিং হিরো আল্লু আর্জুনই নিজেই প্রকাশ করেছেন তার শৈশবের প্রথম ও একমাত্র সেলিব্রিটি ক্রাশের নাম, যার বিয়ের খবরে রীতিমতো ভেঙে পড়েছিলেন তিনি! তার হাউমাউ কান্না দেখে পরিবারের লোকজন অবাক হয়ে গিয়েছিল।

‘পুষ্পা’ তারকার সেই কাঙ্ক্ষিত ক্র্যাশ আর কেউ নন, ভারতীয় সিনেমার অন্যতম রূপসী ও কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। শৈশব থেকেই শ্রীদেবীর অনবদ্য রূপ ও অভিনয়ের প্রতি অন্ধ অনুরাগী ছিলেন আল্লু আর্জুন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, প্রিয় এই অভিনেত্রীকে অন্য কারও পাশে কল্পনা করাও তার পক্ষে কঠিন ছিল। কলকাতাভিত্তিক গণমাধ্যম আজকালে আল্লু আর্জুনের ছোটবেলার এই মজার প্রেমের তথ্য উঠে এসেছে।

১৯৯৬ সালের জুনে যখন প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী বিয়ের বন্ধনে আবদ্ধ হন, তখন মন ভেঙে যায় আল্লু অর্জুনের। ‘ড্রিম গার্ল’ অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন—এই খবর বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। আঘাত সহ্য করতে না পেরে সেদিন টানা একটি দিন অঝোরে কেঁদে কাটিয়েছিলেন এই আইকন।

২০১৮ সালে শ্রীদেবীর আকস্মিক প্রয়াণ গোটা বিনোদন জগতের সঙ্গে স্তব্ধ করে দিয়েছিল আল্লু আর্জুনকেও। শৈশবের সেই মধুর ও আবেগঘন স্মৃতি মনে করে আজও প্রিয় অভিনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: