সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ৪১ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন

ডেইলি সিলেট ডেস্ক ::

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টসর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখান থেকেই ভার্চুয়ালি ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতা উদ্বোধন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বিকাল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।

প্রধানমন্ত্রী মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্যালারিতে বসা হাজার হাজার শিশু-কিশোর শিক্ষার্থীরা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে হাত নেড়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এরপর বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন।

এবারের প্রতিযোগিতায় আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।

এর আগে গত ২ মে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল।

দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচির জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: