সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ৫০ সেকেন্ড আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

ডেইলি সিলেট ডেস্ক ::

শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক বানিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বসানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহবুব উল্লাহ গণমাধ্যমকে বলেছেন, আমি সারা জীবন জ্ঞান চর্চা করেছি। এ দায়িত্ব পাওয়ায় জ্ঞান চর্চার সুযোগ আরো বাড়বে বলে আশা করছি।

জাতীয় অধ্যাপক হিসেবে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দের পরিসরে গবেষণামূলক কাজ করবেন।

অধ্যাপক মাহবুব উল্লাহ বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ছিলেন মাহবুব উল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন অর্থনীতি বিভাগে। সেখানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বও সামলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: