![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে সামাজিক যেকোনো ইস্যুতে সজাগ তিনি। সম্প্রতি এক আবেগঘন পোস্টে অভিনেত্রী তাঁর জীবনের কঠিন সময়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বাঁধন লেখেন,‘জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন মনে হয়েছিল সবকিছু হয়তোএখানেই শেষ। সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। একদম নিঃশেষ হয়ে গেছি। কিন্তু আল্লাহ জানানে আমাদের জন্য কোনটা ভালো। প্রতিবার পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এমন সব উপায়ে পৌঁছে গেছে যা কখনও কল্পনা করতে পারিনি। ঠিক যেন এক মুহূর্তে আকাশ থেকে অলৌকিকভাবে সাহায্য নেমে এলো!’
অভিনেত্রী আরও লেখেন, ‘সেই দিনগুলো মোটেও সহজ ছিল না। সেগুলো ছিল বুকভাঙা, হৃদয়বিদারক আর কোনো কোনো সময় জীবন বিপন্ন করে তোলার মতো ঘটনা। জীবনের কঠিন সময়গুলো আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে। আমাদের ভাবনার চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর। নিজেরা যখন কোনো পথ দেখতে পাই না তখনও আল্লাহ আমাদের ওপর নজর রাখেন। পথ দেখান। গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যান।’
কাউকে অন্ধভাবে অনুকরণ না করে পরিশ্রমী মানুষের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ দেন বাঁধন। তিনি বলেন, ‘আমি কাউকে অন্ধভাবে অনুসরণ করার চেষ্টা করিনি। তবে অনেকের সুন্দর মনের আলোয় আলোকিত হয়েছি। তাঁদের সবার মধ্যে বড় মিল হচ্ছে সততা ও পরিশ্রম।’
সবশেষে বাঁধন লেখেন, ‘আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। ধৈর্য ধরুন। সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যান। দিনশেষে সবকিছু ঠিকঠাক জায়গায় গিয়ে মিলবে। আপনিও নিজের আসল ঠিকানা পাবেন। তাই আগে নিজেকে ভালোবাসুননিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। অহংকার ভুলে বিনয়ী হোন, অন্যের প্রতি সহানুভূতিশীল হোন এবং সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আপন করে নিন।’
সম্প্রতি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘হরাইজনস’ বিভাগের জন্য নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী প্রমুখ।