সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জার্গেন ক্লপকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন জানায়, ক্লপ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।’ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আলোচনা চলাকালে তিনি জানান, বিরতির পর তিনি এখন নতুন করে শক্তি অর্জন করেছেন।

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর থেকে কোচিংয়ে ছিলেন না ক্লপ। কোনো জাতীয় দলে প্রথম দায়িত্ব পেয়ে শুরুতেই কঠিন পরীক্ষা তার। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে ১১ দিনের মধ্যে নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে খেলা।

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জেতানো ক্লাপ ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলস হেড অব সকারের দায়িত্ব নেন। বিশ্বকাপ চলাকালে ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।

টানা দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানি এবার নকআউটে উঠেছিল। কিন্তু শেষ ৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয়। তারপর নাগেলসম্যান পদত্যাগ করেন। তার অধীনে জার্মানি তিন বছর খেলেছে। এই সময়ে ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনাল তাদের সেরা সাফল্য। স্পেনের কাছে ম্যাচটি হেরে গিয়েছিল তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: