সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাপ্পা মজুমদারের সম্মানে গাইবেন আট শিল্পী

ডেইলি সিলেট ডেস্ক ::

সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের সম্মানে সংগীত পরিবেশন করবেন আটজন শিল্পী।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত যাত্রা বিরতিতে হবে ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শীর্ষক সংগীতের আসর।

বাপ্পা মজুমদার উপস্থিতিতে নন্দিত এই শিল্পীকে এবার সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান করছেন তার পরবর্তী প্রজন্মের শিল্পীরা।

তার সামনে তারই গান পরিবেশন করবেন আটজন শিল্পী। তারা হলেন জয় শাহরিয়ার, এলিটা করিম, ডি’রকস্টার শুভ, খৈয়াম সানু সন্ধি, কারিশমা সানু সভ্যতা, ইউসুফ আহমেদ খান, ফারহিন খান জয়িতা ও সায়েমুল ইসলাম রিয়াদ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “বাপ্পা মজুমদার বাংলাদেশের সংগীত জগতের এক অনবদ্য নাম। বাংলা সংগীতকে তিনি তার নিজস্ব ধারা দিয়ে একটি অনন্য মর্যাদায় নিয়ে গেছেন। বাপ্পা মজুমদারের ‘পরী’, ‘ধুলো পড়া চিঠি’, ‘রাতের ট্রেন’, ‘কখনো ইচ্ছে হয়’, ‘দিন বাড়ি যায়’ থেকে শুরু করে অসংখ্য গান কয়েক দশক ধরে আমাদের মনের সবচেয়ে কাছের এবং প্রিয়। আমরা এই কয়জন বাপ্পা মজুমদারকে অনেক অনেক ভালোবাসি। আমরা শুধু ভক্তই না, ভালোবাসা দিয়ে আমরা অনন্য ভক্ত। আমরা সবাই তাকে সামনে বসিয়ে তার জন্য গান গাইবো একসাথে।”

এ অনুষ্ঠানের টিকিট মূল্য ১ হাজার টাকা। টিকিট মিলবে ভেন্যুতে। তবে তার আগে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করে নিতে হবে। সেটা পাওয়া যাবে যাত্রা বিরতিসহ শিল্পীদের ফেসবুক ওয়ালে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: