সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্য পেরুতে আঘাত হানা ৫.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাতে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে রোববার পেরুর সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’র বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে।

মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর চূপাকা শহরের কাছে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চংগোস বাজো জেলা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সবকটি ঘটনা এই জেলাতেই ঘটেছে। তবে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রশাসন।

শক্তিশালী এই কম্পনে ওই অঞ্চলের বেশ কিছু ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য উপদ্রুত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে তারা সেখানে অনুসন্ধান, উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: