সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। খবর আলজাজিরা ও আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে চলাচলের সময় জাহাজটি হামলার শিকার হয়। ঘটনাস্থল ছিল ওমানের লিমাহ এলাকার প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে।

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টল্ট ট্যাংকার্স জানিয়েছে, আক্রান্ত জাহাজটির নাম স্টল্ট ম্যাগনেসিয়াম। প্রতিষ্ঠানটির দাবি, ওমানের কাছে চলাচলের সময় একটি অজ্ঞাত বাহ্যিক যন্ত্রের কারণে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।

এর আগে প্রতিষ্ঠানটি তাদের একটি ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছিল। তবে হতাহত, ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্রুদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার মধ্যেই নতুন এই হামলার খবর এলো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিকল্প পথ ব্যবহার করছে অথবা হরমুজ প্রণালি দিয়ে চলাচল বিলম্বিত করছে, ফলে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: