সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মরক্কোকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

ডেইলি সিলেট ডেস্ক ::

হট ফেভারিট হিসেবে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। এখন পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করেছে তারা। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় তারা। ম্যাচের ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কোর ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। এতে পেনাল্টি পায় ফ্রান্স।

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও মরক্কোকে রক্ষা করেন বুনু। দারুণভাবে বক্সে ঢুকে দেজিয়ে দুয়ের নেওয়া শট আটকে দেন তিনি। আর ম্যাচে যোগ করা সময়ে ফ্রান্সকে হতাশ করে ক্রসবার। ডি বকের বেশ বাইরে থেকে দুর্দান্ত শট নেন লুকাস দিনিয়ে। তবে তা ক্রসবারে লাগে। শেষ গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয় ফ্রান্সকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে বল জালে জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার ৮ম গোল। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।

এরপর ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। এবার স্কোরশিটে নাম লেখান উসমান ডেম্বেলে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: