সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মিউজিক্যাল শো

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি হৃদি হকের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে একটি লাইভ মিউজিক্যাল শো। সিডার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকরা সাক্ষী হয়েছেন তাঁর এক অনন্য সৃষ্টিশীল প্রয়াসের।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনকে কেন্দ্র করে হৃদি হকের নির্দেশনায় ‘চেতনাতে নজরুল’ শিরোনামের শোটি উপস্থাপনা করে প্রদীপ্ত। প্রথাগত ঘরানার বাইরে সংগীত, নাট্যভাষ্য ও কথনের এক অনবদ্য ফিউশনে পুরো আয়োজনটি পেয়েছিল ভিন্নমাত্রা।

মঞ্চে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। সবশেষে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। শিল্পীদের সঙ্গে লাইভ মিউজিক্যাল টিমের তবলা, ভায়োলিন, গিটারসহ সমন্বিত বাদ্যযন্ত্রের পরিবেশনা পুরো মিলনায়তনে তৈরি করে মনোমুগ্ধকর এক সাউন্ডস্কেপ। হৃদি হক বলেন, “প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীত, নাট্যভাষ্য ও কথনের এই সমন্বিত উপস্থাপনা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে। সিডার পার্কে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।”

মঞ্চের কাজের পাশাপাশি বর্তমানে সিনেমার কাজেও মনোযোগী হয়েছেন হৃদি হক। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। পাশাপাশি সেরা গল্পকার হিসেবে প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, সেরা সম্পাদক এবং সেরা গায়ক– উভয় বিভাগেই কামরুজ্জামান রনি এবং প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে যথাক্রমে সজল নূর ও সানজিদা প্রীতি মনোনীত হয়েছেন। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল গালা ইভেন্ট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: