সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আত্মঘাতী ব্যাটিংয়ে সিরিজে পিছিয়ে টাইগাররা

ডেইলি সিলেট ডেস্ক ::

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংস শেষে বেশ উচ্ছ্বসিত ছিল বাংলাদেশ দল। প্রতিপক্ষকে ১৪১ রানে গুটিয়ে দেওয়ার পর ড্রেসিংরুমে ছিল স্বস্তির পরিবেশ। কিন্তু সেই স্বস্তি দ্রুতই পরিণত হয় হতাশায়, ব্যাটিং বিপর্যয়ে।

জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ব্যাটিং ধস নামে বাংলাদেশ শিবিরে। একের পর এক ব্যাটসম্যান আত্মঘাতী শটে উইকেট হারান। মাত্র ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে ২৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

এর আগে জিম্বাবুয়ে ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে ইতিহাস গড়া বোলিং করেন নাহিদ রানা। ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে দেশের সেরা বোলিংয়ের কীর্তি গড়েন তিনি।

তবে সেই কীর্তিও ব্যর্থতায় ঢাকা পড়ে যায় ব্যাটসম্যানদের দুর্বলতায়। রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান ৮ রান করে ক্যাচ আউট হন। পরের ওভারে নাজমুল হোসেন শান্ত ৩ রান করে থার্ডম্যানে ধরা পড়েন। এরপর সৌম্য সরকারও ৬ রান করে আপারকাট করতে গিয়ে আউট হন।

মধ্যক্রমে নুরুল হাসান সোহান ৩১ রান ও তাওহিদ হৃদয় ২৫ রান করলেও বড় জুটি গড়তে পারেননি কেউ। ধীরে ধীরে গুটিয়ে যায় পুরো ইনিংস।

এর আগে জিম্বাবুয়ের ইনিংসেও এক সময় ৮ উইকেটে ৭০ রানে চাপে ছিল স্বাগতিকরা। কিন্তু নিউম্যান নিয়ামুরি (৩৩) ও রিচার্ড এনগারাভার (২৭) জুটিতে ম্যাচে ফেরে তারা।

নিয়ামুরি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে এবং ২টি ক্যাচ ধরে হন ম্যাচসেরা। এছাড়া এনগারাভা ও অন্যান্য পেসাররা মিলে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দেন।

মিরাজ ও তাসকিন কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সহজ লক্ষ্যও পূরণ করতে ব্যর্থ হয় বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: