সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল

ডেইলি সিলেট ডেস্ক ::

নেইমারকে পাওয়ার অপেক্ষা আরও বাড়ছে ব্রাজিলের। বিশ্বকাপের গ্রুপ পর্বে দলের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।

পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় যাবেন না ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
বিবৃতিতে বলা হয়, “তার সেরে ওঠার শেষ পর্যায়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং দা রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের চমৎকার সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করবেন।”

বুধবার আলাদা অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করেন নেইমার। পরে তাকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়।

এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে কেবল ইনডোর অনুশীলন করছিলেন তিনি। মাঠে ফেরানোর ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।

গত মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করা এই ফুটবলারের ক্যারিয়ারে এটি সর্বশেষ সংযোজন। প্রায় তিন বছর ধরে তিনি ব্রাজিলের জার্সিতে খেলেননি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

‘সি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড শীর্ষে রয়েছে। ১ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখনো কোনো পয়েন্ট পায়নি হাইতি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: