সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্পেস ড্রামা নিয়ে ফিরছেন তানিম রহমান অংশু

ডেইলি সিলেট ডেস্ক ::

‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবার ছবিটির প্রেক্ষাপট, জনরা এবং নির্মাণ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক নিজেই।

অংশু জানান, তাঁর নতুন সিনেমার নাম ‘লিম্বো’। এটি একটি স্পেস ড্রামা ও কসমিক রোমান্সের গল্প নিয়ে নির্মিত হবে। এ ধরনের প্রেক্ষাপট বাংলাদেশের চলচ্চিত্রে এর আগে দেখা যায়নি বলে দাবি করেন তিনি। বিশেষ করে ভিজ্যুয়াল এফেক্টস এবং গল্পের গভীরতায় এটি দেশের চলচ্চিত্রে নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও জানান।

বিশাল ক্যানভাসের এই সিনেমাকে আন্তর্জাতিক মানে নির্মাণের লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আগামী আগস্ট থেকে সম্ভাব্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং চুক্তি প্রক্রিয়া শুরু করার আশা প্রকাশ করেছেন নির্মাতা।

এ ছাড়া বাংলাদেশে বাণিজ্যিক মুক্তির আগেই বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।

দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, “গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।”

সিনেমাটির নির্মাণ যে সহজ হবে না, সেটিও স্বীকার করেন তিনি।

অংশু বলেন, “আমার মনে হয় ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।”

এর আগে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অংশু লিখেছিলেন, “দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।”

ভিন্নধর্মী এই স্পেস ড্রামাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: