সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে নির্ধারিত কোনো আলোচ্যসূচি না থাকলেও, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ ও আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয়ের মতো প্রসঙ্গগুলো সামনে আসতে পারে বলে জানা গেছে।

এরপর, ঢাকা সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পাশাপাশি, রাজনৈতিক নেতাদের সঙ্গেও আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে তার।

এছাড়া, রোহিঙ্গা ক‍্যাম্পও পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: