সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সব ধরনের অভিবাসী ভিসা দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত হয়েছে।

অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ হিসাবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র সরকার।

যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, সেসব দেশকে এই তালিকায় ফেলা হয়।

রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১ জুন, ২০২৬ থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।”

মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, মার্কিন নাগরিক বা সেখানে স্থায়ীভাবে বসবাসকারীর পরিবারের সুনির্দিষ্ট সদস্য এবং চাকরির সুবাদে যারা যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের অভিবাসী ভিসা ক্যাটাগরিতে ফেলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: