সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পশ্চিম ইউরোপে ২০২৬ সালের জুন-জুলাইয়ে রেকর্ড গরম: কপারনিকাস

ডেইলি সিলেট ডেস্ক ::

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে তাপপ্রবাহ, খরা ও দাবানল বাড়ছে। এদিকে পশ্চিম ইউরোপে চলতি বছরের জুন ও জুলাই ইতিহাসের সবচেয়ে উষ্ণ দুই মাস ছিল বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। খবর এএফপির।

সোমবার সংস্থাটি জানায়, পশ্চিম ইউরোপে জুন ও জুলাইয়ের গড় তাপমাত্রা এই অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘ সময় ধরে তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। এর ফলে কোথাও খরা, আবার কোথাও দাবানলের ঝুঁকি বেড়েছে।

কপারনিকাস আরও জানিয়েছে, গত জুলাইয়ে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও জুলাই মাসের হিসাবে সর্বকালের সর্বোচ্চ ছিল। ওই মাসে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: