সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

চিত্রনায়ক সালমান শাহ ‘হত্যা’ মামলার তদন্ত করে আগামী ২৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। তবে তদন্তের দায়িত্বে থাকা রমনা থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি।
সে কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জুন নতুন দিন রেখেছেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল জানান।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায়, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেন।

এরপর একাধিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি বিভিন্ন পর্যায়ে অগ্রসর হয় এবং নতুন করে রিভিশনসহ পুনঃতদন্তের নির্দেশনা আসে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: