সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ডেইলি সিলেট ডেস্ক ::

অবৈধ মাদক ফেন্টানিল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব ব্যক্তি ভারতের একটি অনলাইন ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগী, যারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ সরবরাহের সঙ্গে জড়িত।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত ভিত্তিক প্রতিষ্ঠান কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স অবৈধভাবে ফেন্টানিল মিশ্রিত নকল প্রেসক্রিপশন ওষুধ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে। এতে দেশজুড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানটি অবৈধ ফেন্টানিল পাচারের মাধ্যমে বিপুল অর্থ আয় করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড এর আগে এক নির্বাহী আদেশে ফেন্টানিলকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ঘোষণা করেছিলেন। এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১২(ক) (৩) (গ) এর অধীনে নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মাদক পাচারকারী চক্র ভেঙে দিতে যৌথ প্রতিশ্রুতি রয়েছে। এই পদক্ষেপ সেই সহযোগিতারই অংশ।
ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, যারা আমেরিকান নাগরিকদের জীবন বিপন্ন করছে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: