সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হরমুজ প্রণালি যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে: কাতার

ডেইলি সিলেট ডেস্ক ::

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে হরমুজ প্রণালিকে কার্যত যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট সংকট নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতি সামুদ্রিক চলাচলের স্বাধীনতাকে সীমিত করছে এবং এর নেতিবাচক প্রভাব বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে পড়ছে।

তিনি আরও বলেন, চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এখন একটি চাপ প্রয়োগের মাধ্যম হয়ে উঠেছে। কাতারের দৃষ্টিতে, এ ধরনের পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

একই সঙ্গে ইরানের প্রতি সতর্কবার্তাও দেন কাতারের শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, তেহরানের উচিত নয় হরমুজ প্রণালিকে উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা ‘ব্ল্যাকমেইল’-এর অস্ত্র হিসেবে ব্যবহার করা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: