সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘পৃথিবীর সব মা ভালো থাকুক’: তাসনিয়া ফারিণ

ডেইলি সিলেট ডেস্ক ::

মা উপলক্ষে আয়োজিত সন্তানের সাফল্যে ‘গর্বিনী মা’ সম্মাননা অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিনকে সম্মানিত করা হয়। সেই অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে তাসনিয়া ফারিণ বলেন, “মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক। তার চলে যাওয়া আমি কখনওই দেখতে চাই না। পৃথিবীর সব মা ভালো থাকুক।”

সাফল্যতা অর্জন এর বিষয়ে তিনি জানান, “কখনও স্বপ্নেও ভাবিনি এই বয়সে আমি এত কিছু অর্জন করব। কিন্তু আমার মা ভেবেছিলেন। আমার অভিনয় জীবন, গান শেখা সবকিছুর পেছনে আমার মায়ের অবদান। বাবা নয়, সম্পূর্ণটাই আমার মায়ের অবদান। আমার মা নাচের স্কুলে আমাকে ভর্তি করতে, গানের স্কুলে ভর্তি করতে বাবার সঙ্গে যুদ্ধ করেছিলেন। পরীক্ষার মাঝে কোনো কাজ এলে মা আমার বাবার সঙ্গে লড়াই করতেন। মা বিশ্বাস করতেন, আমি লেখাপড়ার মতো অন্যান্য সবকিছুও মেইনটেইন করতে পারব।”
শৈশবের কথা উল্লেখ করে ফারিণ বলেন, “যেহেতু বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, কখনও এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি। ক্লাস সিক্সে যখন হলিক্রসে চান্স পেলাম, ঢাকার বাইরে থাকায় মা আমাকে ও ছোট ভাইকে নিয়ে ঢাকা চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং বিইউপি-তে চান্স পেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিইউপি-তে বিবিএ-তে পড়তে। মা আমার বাবার সঙ্গে লড়াই করে আমার চাওয়া পূরণ করেছিলেন।”

তিনি আরও বলেন, “আমি কী হতে চাই, কী করতে চাই, মা সবসময় আমার আগ্রহকে প্রাধান্য দিয়েছেন। অভিনয় পেশা নিয়ে মানুষ বাইরে থেকে অনেক কথা বলে। তারা অল্পতেই জাজ করে ফেলে, অনেক সময় ভুল কিছু ভাবে। কিন্তু আমার মা সবসময় গাছের মতো আমাকে ছায়া দিয়েছেন। আমি চাইবো, মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: