সর্বশেষ আপডেট : ৫৩ মিনিট ৫৮ সেকেন্ড আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বহর থামিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে পৌঁছালে প্রধানমন্ত্রী দেখতে পান তার গাড়িবহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুল্যান্স অতিক্রমের চেষ্টা করছে। তখন পরিস্থিতি বুঝে অতিজরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশ পেয়ে কর্মকর্তারা অ্যাম্বুল্যান্সকে পথ করে দেন।

বুধবার (৬ মে) সকাল ৯টার কিছু সময় আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এমন দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ ও সহমর্মিতার প্রকাশ।

সাধারণ ভিভিআইপি বহরের কারণে সড়কে যানবাহনকে অপেক্ষা করতে দেখার দৃশ্য নতুন নয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান সেই প্রটোকল ও রীতি ভাঙলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: