সর্বশেষ আপডেট : ৫৩ মিনিট ৫০ সেকেন্ড আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গণনাকেন্দ্রে যেতেই মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান

ডেইলি সিলেট ডেস্ক ::

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, দেড় দশকের চেনা দুর্গ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এখন কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। পরাজয়ের এই আবহের মধ্যেই সোমবার কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনাকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিজেপি সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভ ও তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গণনাকেন্দ্রে প্রবেশ করেন, তখন সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা তার গাড়ি ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এসে নিরাপত্তা বলয় তৈরি করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। এর আগে কালীঘাটে তার বাসভবনের বাইরেও বিজেপি সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে।

ভোটের ফল যখন প্রতিকূলে, তখন সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তাকে কিছুটা চিন্তিত দেখালেও তিনি দাবি করেন, বিজেপির এগিয়ে থাকার খবরগুলো আগে দেখানো তাদের একটি সুপরিকল্পিত কৌশল। তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি স্থানে গণনার কাজ রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে কারচুপির প্রমাণ পাওয়া গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে তার দলীয় প্রার্থী ও গণনাকেন্দ্রের এজেন্টদের উদ্দেশ্যে বলেন, দয়া করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্র ছেড়ে আসবেন না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তিনি তার কর্মীদের আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়ে বলেন যে, বিজেপির জয়ের খবর আগে প্রচার করা হলেও চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি বদলে যেতে পারে। তবে সামগ্রিক নির্বাচনী ট্রেন্ড বলছে, বাংলায় এবার বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন এবং গেরুয়া শাসনের সূচনা এখন শুধু সময়ের অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: