সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামায়াতের নায়েবে আমির বললেন, আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

বক্তব্যে তাহের বলেন, জাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।

তিনি বলেন, যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।” নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: