সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের মুখে সমুদ্রপথে ইরান ও রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির বাজেট শুনানিতে অংশ নিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একথা জানান। তিনি বলেন, মূলত জ্বালানি সংকটের ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কট বেসেন্ট জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে প্রায় ১০টি দেশের অর্থ খাতের শীর্ষ নেতারা তার কাছে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান।

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যেসব দেশ তেল আমদানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট দেশগুলো আরও এক মাস ইরান ও রাশিয়ার কাছ থেকে সমুদ্রপথে তেল সংগ্রহের সুযোগ পাবে।

মার্কিন অর্থমন্ত্রীর এই ঘোষণা তার আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। গত সপ্তাহে তিনি জোর দিয়ে বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর কোনো ছাড় দেওয়া হবে না।

তবে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করে ওয়াশিংটন তাদের সেই কঠোর অবস্থান থেকে সরে এল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: