সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকায় দেখানো হবে ‘উয়ারী বটেশ্বর’

ডেইলি সিলেট ডেস্ক ::

অদেখা জনপদ ও মানুষের গল্প নিয়ে নির্মিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ প্রথমবারের মত প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকায়।

রাজিব রাফি পরিচালিত সিনেমাটি বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শিত হয়েছিল। দেশে সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়াম ‘নুভেল ভাগে’ দেখানো হবে সিনেমাটি।

নির্মাতা রাফি জানিয়েছেন, প্রদর্শনী শেষে নির্মাতার সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব থাকবে। চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।

১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’।

সিনেমার চিত্রনাট্য নিয়ে রাফি বলেন, ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ হল এক বাস্তবতাময় যাত্রা। যেখানে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়ালের পাশাপাশি নন-হিউম্যান দৃষ্টিভঙ্গিও তুলে আনা হয়েছে। সিনেমাতে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলা হয়েছে।”

নির্মাতা জানিয়েছেন, ড্রোন ক্যামেরা ব্যবহার করে নরসিংদীর আদি উয়ারী বটেশ্বর এলাকায় পুরো সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

এটি রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন তিনি।

খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহপ্রযোজক আদনান আহমেদ।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি এবং নাজিম উদ্দিন।

গতবছর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে ফ্রান্সের ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, টরোন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভালে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: