সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টম ল্যাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। অন্যদিকে, নিউজিল্যান্ড একাদশে ব্লেয়ার টিকনারের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন বেন লিস্টার।

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজ-এর দল। নাহিদ রানা-র ফাইফার এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত-র ফিফটিতে ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা।

সিরিজে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি এখন নির্ধারণী রূপ নিয়েছে। এই ম্যাচে জয়ী দলই নিশ্চিত করবে সিরিজ।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে ৩৫টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: