সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ২৪ সেকেন্ড আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টায় শেষ হতে চলেছে যুদ্ধবিরতি। নতুন করে আর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়কাল বাড়াতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে আসাই ইরানের জন্য ভালো হবে। সমঝোতা ছাড়া ইরানের কতৃপক্ষের বিকল্প নেই।

চুক্তিতে না এলে মার্কিন সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময়ে সরঞ্জাম গুছিয়েছে সেনারা এবং নির্দেশ পেলেই ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা। আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে।

সিএনবিসিকে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির সময়টাতে ইরানও হয়তো কিছুটা প্রস্তুতি নিয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে তার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

তবে মার্কিন প্রতিনিধি দল প্রস্তুত থাকলেও এই বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আজ তেহরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য সংলাপটিই এখন বিশ্ববাসীর শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: