সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অক্ষয়ের ভূত বাংলার আয় কমে কিছুটা নিম্নমুখী

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটির নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভালো সংগ্রহ দিলেও প্রথম সোমবার আয়ের গ্রাফ কিছুটা নিম্নমুখী। গত শুক্রবার মুক্তির পর চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা)।
সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন তথা সোমবার ভারতে সিনেমাটি ৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রিভিউ শোতে ৩ কোটি ৭৫ লাখ এবং প্রথম দিনে ১২ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছিল ছবিটি।

এছাড়া ছুটির দিন শনি ও রোববারে যথাক্রমে ১৯ ও ২৩ কোটি রুপি আয় হয়। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির আয় এখন পর্যন্ত ৬৪ কোটি ৭৫ লাখ রুপি।

দীর্ঘ এক দশক পর জনপ্রিয় এই পরিচালক-অভিনেতা জুটির ফেরার কারণে ‘ভূত বাংলা’ নিয়ে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা রয়েছে। এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘গরম মশলা’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

এবারের হরর-কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার ও রাজপাল যাদব। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার যীশু সেনগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: