সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের কবজায় ইরানি জাহাজ, প্রথম প্রতিক্রিয়া জানাল চীন

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার (২০ এপ্রিল) এক নিয়মিত ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল।’ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার উচিত উত্তেজ আরও না বাড়ানো এবং এই গুরুত্বপূর্ণ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা।’

এর আগে ওয়াশিংটন দাবি করে, ইরানি বন্দর অবরোধ ভাঙার চেষ্টা করায় একটি ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করা হয়। তবে ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়।

এদিকে চীন আরও আহ্বান জানিয়েছে, ‘যুদ্ধবিরতি ও আলোচনার যে গতি তৈরি হয়েছে, তা বজায় রাখতে হবে।’ গুও জিয়াকুন বলেন, ‘এখন যেহেতু শান্তির একটি সুযোগ তৈরি হয়েছে, তাই দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: