সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৩২ সেকেন্ড আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হায়দরাবাদ ছাড়ার গুঞ্জনের মুখোমুখি আল্লু অর্জুন

ডেইলি সিলেট ডেস্ক ::

বর্তমানে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ এবং ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুন। হাতে এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে ব্যস্ত এ অভিনেতা। তবে সম্প্রীতি গুঞ্জন শোনা যাচ্ছে, নিজের চেনা শহর হায়দরাবাদ ছাড়ছেন এই অভিনেতা।

আল্লু তার মধ্যে অন্যতম পরিচালক অ্যাটলির ‘রাকা’। এছাড়াও একাধিক বলিউড প্রজেক্টে কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।এসব কাজের জন্য নিয়মিত হায়দরাবাদ থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে তাকে। সে কারণে ভোগান্তি এড়াতে নাকি হায়দরাবাদ ছাড়ছেন অর্জুন।
মনোনয়ন না পেয়েও ”আলহামদুলিল্লাহ” বললেন কনকচাঁপা

এরই মধ্যে শোনা যাচ্ছে, মুম্বাইয়ে পাকাপাকি ঠিকানা হতে চলেছে আল্লুর। এই জল্পনা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি আল্লু। ঘনিষ্ঠ মহলের দাবি, পুরোপুরি হায়দরাবাদ ছাড়ছেন না আল্লু। বরং কাজের প্রয়োজনে মুম্বাইয়ে থাকতেই এই ভাবনা। তার পরিবার, বাড়ি, সবাই হায়দরাবাদেই থাকেন।

ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, দক্ষিণী তারকাদের বলিউডে কাজ বাড়ার সঙ্গে সঙ্গে মুম্বইয়ে দ্বিতীয় ঠিকানা তৈরির প্রবণতাও ক্রমশ বাড়ছে। সেই পথেই হয়তো হাঁটতে চলেছেন আল্লু। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: