সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরাক সরকারকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এসব গোষ্ঠীকে সমর্থন করলে তার পরিণতি ভোগ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সার্বভৌম ও সমৃদ্ধ ইরাক চায়। পাশাপাশি বাগদাদকে সতর্ক করা হয়েছে, যেন তাদের ভূখণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতার কাজে ব্যবহার না হয়।

এর আগে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাত নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরাকে মার্কিন সেনা, স্থাপনা ও স্বার্থের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: