সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘ক্যাপ্টেনস কার্ড’ পেয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাবেক অধিনায়করা

ডেইলি সিলেট ডেস্ক ::

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান এডহক কমিটি। তাদের হাতে তুলে দেওয়া হয় ‘ক্যাপ্টেনস কার্ড’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক এবং বর্তমান অধিনায়করা এক ছাদের নিচে উপস্থিত হয়েছিলেন।

পরে এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক অধিনায়করা। এ এস এম রকিবুল হাসান বলছিলেন, ‘তামিম আমাদের এই সম্মান দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার জ্ঞান ও ক্রিকেটীয় চিন্তা-ভাবনার মাধ্যমে আমাদের দেশকে সত্যিই গর্বিত করেছো। আমরা সবসময় তোমার পাশে থাকব।’

আকরাম খান বলেন, ‘আমি একটা আশা করব যে অন্য দেশে যে সংস্কৃতিটা আছে-পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কায় যারা কিংবদন্তি আছেন তাদের নামে যে দর্শক গ্যালারি করা হয়। কারণ বাংলাদেশের ইতিহাসে কী করে গেছেন এটা কিন্তু পরবর্তী প্রজন্ম জানে না। আমার মনে হয় তাদের জানানোটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি এই বিষয়টাও মাথায় থাকবে। আর অনেক ধন্যবাদ।’

‘তামিমকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এই প্রাপ্তিটা আমাদের ৩০-৪০ বছর আগে পাওয়া উচিত ছিল। কারণ আমাদের ক্রিকেটারদেরকে যেভাবে আমরা সম্মানিত বা সম্মান করতে পারি না বাট এবার এসে প্রথম আমরা পেলাম। এবং তামিম যেহেতু ক্রিকেট খেলেছে ওর সবকিছু জানা আছে।’ গাজী আশরাফ লিপু বলেন, ‘এটা আসলে খুব একটা ইমোশনাল একটা ব্যাপার। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটিকে, বিশেষ করে তামিম ইকবালকে অভিনন্দন জানাচ্ছি এই চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও সম্মানিত করেছে বলে আমি মনে করি।’

শাহরিয়ার নাফিস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অংশ, তাই এই প্রোগ্রামের সাথে আমি যুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানাতেই হয় কারণ এটা একদমই উনার ব্রেইন চাইল্ড।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: