সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ১৭

ডেইলি সিলেট ডেস্ক ::

রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভ ও অন্য শহরগুলোতে চলতি বছরের সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে, এতে ১২ বছরের এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী কিইভে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। ভোররাতে বেশ নিচু দিয়ে উড়ে আসা একটি ড্রোন ১৮ তলা এক ভবনে আঘাত হানে।

কর্মকর্তারা জানিয়েছেন, কিইভজুড়ে চালানো হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জরুরি বিভাগের চার কর্মী ও দু্ই পুলিশ কর্মকর্তাও আছেন।

রয়টার্স জানিয়েছে, রাতে এসব হামলার পর কিইভের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় ও ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। সকালে উদ্ধারকাজ চলার সময়ও চারদিকে পোড়া গন্ধ ছড়িয়ে ছিল।

দক্ষিণে কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওদেসায় একই সময় চালানো হামলায় আটজন নিহত ও আরও ২৬ জন আহত হয়। এখানে একটি সুউচ্চ আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় ওদেসা বন্দর ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি সকালে এক বাজারে চালানো আরেকটি হামলায় আরও তিনজন আহত হয়।

দনিপ্রোর আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, দনিপ্রো নগরীতে বুধবার সন্ধ্যায় ও পরে রাতে হামলা চালানো হয়, এতে চারজন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছে। হামলায় এখানে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায়। ওই অঞ্চলে আরেকটি হামলায় আরও এক ব্যক্তি নিহত হয়।

উত্তরপূর্বাঞ্চলে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ড্রোন হামলায় দুই জন আহত হয়েছে বলে কজর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান আছে আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মস্কো জানিয়েছে, ইউক্রেইনের বাহিনীগুলোর ব্যবহৃত বিদ্যুৎ স্থাপনা, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে তারা।

ইউক্রেইনের ড্রোন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া ও দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর তুয়াপসের অবাকাঠামোগুলোতে আঘাত হেনেছে ইউক্রেইনীয় সামরিক বাহিনী।

রাশিয়ার গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় বন্দর তুয়াপসে ইউক্রেইনের ড্রোন হামলায় ১৪ বছরের এক কিশোরীসহ দুইজন নিহত ও আরও সাতজন আহত হয়েছে। এ সময় বড় ধরনের এক অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।

তুয়াপসে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এলাকা আর এই বন্দর দিয়ে তেল, কয়লা ও সার রপ্তানি করে দেশটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: