সর্বশেষ আপডেট : ৫৫ মিনিট ১৪ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গরমে বিপর্যস্ত জনজীবন, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের ৬ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে তীব্র গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী দুই দিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকালও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এরপর শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১৯ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, সোমবার (২০ এপ্রিল) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: