সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ৩ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন

ডেইলি সিলেট ডেস্ক ::

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা-র বাবা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।

তিনি জানান, রাজধানীর নিজ বাসাতেই তিনি আজ (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কখন কোথায় তাকে সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।

বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক।

তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, স্বজন এবং ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

এছাড়া পাঁচটি সিনেমায়ও তাকে দেখা গেছে। সেগুলো হলো—‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ এবং ‘পিতা’।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: