সর্বশেষ আপডেট : ১ মিনিট ১১ সেকেন্ড আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুই ম্যাচের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা

ডেইলি সিলেট ডেস্ক ::

আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় নিচে অবস্থান করছে হার্দিক পান্ডিয়ারা। দলের প্রধান বোলার বুমরাহ উইকেটশূন্য রয়েছেন।

এতে দলের মধ্যে অস্তিত্ব বাড়ছে। এছাড়াও সূর্যকুমার যাদব, তিলক বর্মাসহ ব্যাটারদের ফর্মহীনতায় হারের বৃত্ত থেকে বের হতে পারছে না দলটি।

শেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত শর্মা। একপর্যায়ে তিনি মাঠ ছেড়ে চলে যান। এছাড়াও গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স এর অনুশীলন সেশনেও অনুপস্থিত ছিলেন তিনি।

এরপর থেকে তার ইনজুরি নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দেয়। এর মধ্যে খবর এলো ইনজুরির কারণে আগামী বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলছেন না এই ব্যাটার।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শর্মা আইপিএলের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না। টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ারা তাদের পরবর্তী দুটি ম্যাচে ১৬ই এপ্রিল পাঞ্জাব কিংসের এবং ২০শে এপ্রিল গুজরাট টাইটানসের মুখোমুখি হবে, যে ম্যাচগুলোতে রোহিত খেলতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: