সর্বশেষ আপডেট : ৫৪ মিনিট ১৬ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বৈশাখে শৈশব এর স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত পরীমণি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও গ্ল্যামারাস তারকা পরীমণি। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের আগ্রহ বাড়িয়ে তোলে সবসময়ই। পহেলা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসবগুলোর একটি, আর সেই আনন্দ এবার পরীমণির জীবনেও এসেছে ভিন্ন রঙে। তবে এ বছরের বৈশাখী উদযাপন তিনি শুধু নিজের জন্য রাখেননি; বরং সন্তানদের কেন্দ্র করেই তার পুরো ব্যস্ততা আর আনন্দ ঘিরে আছে।

এক ফেসবুক পোস্টে নিজের ছোটবেলার মধুর স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তার সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা উঠে এসেছে। পরীমণি ব্যক্ত করেন, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন।

সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’

সেই চিরচেনা ঐতিহ্যের স্বাদ এবার নিজের সন্তানদের মাঝেও ছড়িয়ে দিতে চান তিনি। নিজের শাড়ি কেটে সন্তানের জন্য তৈরি করেছেন বৈশাখের বিশেষ পোশাক। এখন তাদের সেই সাজে দেখার অপেক্ষায় আনন্দ আর আবেগে ভেসে আছেন পরীমণি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’

সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও বলেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: