সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাবি বাস দুর্ঘটনায় শিক্ষার্থীরা আহত, এক্সপ্রেসওয়েতে ধাক্কা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মহাখালী এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতৃবৃন্দ হাসপাতালে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।

এদিকে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি।

তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরো জানান, আমি ঘটনাস্থল ও হাসপাতালের দিকে যাচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: