সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি আবদুস সালাম পিন্টুসহ স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ভাসানী যে ঘরটিতে থাকতেন, প্রধানমন্ত্রী সেটি ঘুরে দেখেন। সেখানে রাখা পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।

প্রধানমন্ত্রী এ দিন দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পরীক্ষামূলক ‘কৃষক কার্ড বিতরণ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া জেলার শহরের পৌর উদ্যোনে ‘বৈশাখী কৃষি মেলা’র উদ্বোধন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: