সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ৫৫ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সেই জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

ডেইলি সিলেট ডেস্ক ::

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী কর্মী বিবি সাওদার (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এই জামিন মঞ্জুর করেন।
এদিকে জামায়াতের ওই নারী কর্মীর মুক্তির বিষয়টি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে গত রোববার রাতে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খান আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, বিবি সাওদা তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।

প্রতিবেদনে বলা হয়, সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে বিষয়টি শনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত ‘রেডমি নোট ৯’ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে ফোনটির বিস্তারিত পর্যালোচনা তখনই সম্ভব হয়নি। তবে ফেসবুক পোস্ট ও ডিভাইস বিশ্লেষণ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: