সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভিয়েনায় প্রদর্শিত হবে বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’ এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ প্রদর্শিত হবে। ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত উৎসবের অংশ হিসেবে ২৫ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে স্ট্যাটকিনো থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী হবে।

এর আগে ‘দেলুপি’ চলতি বছরের শুরুতেই নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এটি ইউরোপের মাটিতে সিনেমাটির দ্বিতীয় বড় উৎসব।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত ‘দেলুপি’ বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরছে। পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “নেদারল্যান্ডসে পাওয়া অসাধারণ সাড়া পরের ধাপ হিসেবে অস্ট্রিয়ায় এটি নিয়ে যেতে পারা আমাদের জন্য আনন্দের। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য বড় পাওয়া।”

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে। সিনেমার গল্প স্থানীয় মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে, যা দেশের বিভিন্ন স্তরের মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত হতে পারে। পুরো সিনেমা শুটিং থেকে অভিনয় পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: