সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম: শফিকুর রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে থাকে উল্লেখ করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা লঙ্ঘন করেছে। তারা বলছে সংবিধানে গণভোট নেই। আমার প্রশ্ন বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটা ছিল? প্রকৃত বিষয় হলো গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত গণভোটের পক্ষে ছিলেন। যখন দেখলেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতছেন তখন ঘুরে গেলেন। গণতন্ত্রে বিশ্বাস করলে আসুন, সবাই গণভোটে এক হই।

আপনারা ভেতরে ভেতরে গণভোট বিষয়ে ‘না’ ছিলেন, কিন্তু প্রকাশ্যে ‘হ্যাঁ’ বলেছেন’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব। দেখব, ওটা দেখতে কেমন হয়। এখন মিডিয়াতে ভাসছে, কারা জান্নাতের টিকিট বিক্রি করছে?
গণভোটের ফল কার্যকরে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। জুলাইয়ে যেমন নেমেছি তেমন আবার নামবো। জনগণের দাবি আদায় করে ছাড়ব। আসুন, আমরা সবাই আবার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। জনগণের অধিকার আদায়ের আগপর্যন্ত ১১ দলীয় জোটের লড়াই অব্যাহত থাকবে। আগামীকাল ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: