সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেড় দিনের তেল দুই ঘণ্টাতেই শেষ: জ্বালানিমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরান যুদ্ধের আগে দেশে দেড় দিনে যতটা জ্বালানি তেল বিক্রি হতো, তা এখন দুই ঘণ্টায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রী বলেন, অতিরিক্ত কেনার কারণে সরবরাহ ঠিক থাকার পরও জ্বালানি নিয়ে বিপত্তি সৃষ্টি হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। এতে একটি পাম্পে যে পরিমাণ তেল দেওয়া হতো, যা বিক্রি করতে আগে এক দিন বা দেড় দিন লাগত, এখন তা দুই ঘণ্টাতেই শেষ হয়ে যায়।’

সব ফুয়েলিং পাম্পে আগে যে পরিমাণ তেল দেওয়া হতো, এখনো সেই পরিমাণ তেলই দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংসদের প্রথম অধিবেশনের সপ্তম কার্যদিবসের প্রশ্নোত্তর পর্বে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কিনতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী জানান, তেলের বর্তমান মজুত শেষ হওয়ার আগেই বিকল্প উৎস থেকে দেশে পর্যাপ্ত তেল আমদানি হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, চাহিদা অনুযায়ী এই মুহূর্তে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তারপরও বিদ্যুৎ সাশ্রয় করতে নানারকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আপাতত বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। ভোলায় উৎপাদিত গ্যাস শিল্পকারখানা স্থাপনের উদ্দেশ্যে খুলনা অঞ্চলে সরবরাহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: