সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকারি অফিসের সময়সূচি নিয়ে ভুয়া আদেশ ছড়িয়েছে: জনপ্রশাসন মন্ত্রণালয়

ডেইলি সিলেট ডেস্ক ::

সপ্তাহে কেবল তিনদিন সরকারি অফিস চালু থাকবে বলে সোশাল মিডিয়ায় কথিত যে আদেশ ছড়িয়েছে, তা ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি আদেশের আদলে বানোয়াট প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে তিনদিন অফিস চালু থাকবে এবং বাকি দুদিন ঘরে বসে দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে। যে তিন দিন অফিস চালু থাকবে, তার সময়সূচি হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা।

এটি দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ০৩ (দিন) দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গতকাল একটি ভুয়া পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জানি করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: