সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জলিল রহীমি জাহানাবাদী বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে। এ বিষয়ে ইতোমধ্যে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি জানান, জাহাজগুলো নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাগরিকদের সহায়তা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন তিনি।

এসময় শুধু উদ্বেগ প্রকাশ নয়, এ ধরনের পরিস্থিতিতে স্পষ্ট নিন্দা জানানোও প্রত্যাশিত বলে জানান তিনি।

কূটনৈতিক সম্পর্কের দিকটি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ইরানের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রত্যাশা আমাদের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: