সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদুল আজহার জন্য ২৭ থেকে ২৯ মে ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত। সাপ্তাহিক ছুটি মিলিয়ে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে গালফ নিউজ।

সাধারণত ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পরই ঈদুল আজহা পালন করা হয়। তবে মনে রাখতে হবে, ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় উৎসবের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চাঁদ দেখা অনুযায়ী এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: