সর্বশেষ আপডেট : ১২ মিনিট ৩২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার জব্দ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ১৫৩টি সোনার বার জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছেম শনিবার রাতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার রাত ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৪৮) শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-২ এ অবতরণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে অবতরণের আগে থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেকের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম; এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

জব্দ করা সোনার বারগুলো শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: