সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের শিরোপা মিশন শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে পাকিস্তান যেন অতিথি দল। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে তারা এ নিয়ে মাত্র দ্বিতীয়বার খেলছে। তা–ও ২০২৩ সালের পর এবার মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে পাকিস্তান। গতকাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ সেই পাকিস্তানের বিপক্ষে। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় শুরু হবে।

বাংলাদেশ অবশ্য সাফের এ ধরনের প্রতিযোগিতায় নিয়মিত। ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে চ্যাম্পিয়ন একবার—২০২৪ সালে। অন্য ছয়বারের মধ্যে রানার্সআপই চারবার।

এবার সাত দলের লড়াইয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়েই মালদ্বীপ গেছে বাংলাদেশ। শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখাই মার্ক কক্সের শিষ্যদের আসল চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের পর ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের আসল পরীক্ষা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে। তার আগে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট নিতে পারলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে যুবারা।

ফরোয়ার্ড মোরশেদ আলীও সেই কথাই বলছেন, “আমাদের প্রস্তুতি ভালো। দলে কোনো চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ম্যাচটা পাকিস্তানের সঙ্গে। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। অবশ্যই আমরা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।”

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলেও এবার বৈচিত্র্য আছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান কেমন করেন সেই দিকে চোখ থাকবে সমর্থকদের। পাশাপাশি ইংল্যান্ডপ্রবাসী ইব্রাহিম নেওয়াজও আছেন দারুণ ফর্মে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: