সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কষ্টের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা

ডেইলি সিলেট ডেস্ক ::

স্প্যানিশ লা লিগায় কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আজ কাতালান ক্লাবটি ১-০ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে। এর ফলে লিগ টেবিলের শীর্ষস্থানটাকে আরও শক্ত করেছে বার্সেলোনা।

বার্সেলোনার জয়ের নায়ক রোনাল্ড আরাউজো। ম্যাচের প্রথমার্ধে তার গোলেই প্রথম এগিয়ে যায় কাতালান ক্লাবটি। এরপর আর কোন গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

গত অগাস্টে এই রায়ো ভায়েকানোর কাছেই মৌসুমের প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত সেই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবারও বেশ চ্যালেঞ্জ জানাল ভায়েকানো। তবে কোনো ভুল করেনি হান্সি ফ্লিকের দল। ফলে জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক শিবির।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: